নুরুজ্জামান (দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় মহান বিজয় দিবসের প্রভাত ফেরীতে দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালে মাঠের শহীদ মিনারে।আজ মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। এদিনই অর্জিত হয়েছিল স্বাধীন জাতি হিসেবে ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন। ঐতিহাসিক এই দিনে ভোর থেকেই সারা দেশের লক্ষ-কোটি প্রাণ আনন্দ উৎসবে মেতে উঠেছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পরিপূর্ণতায় নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিত হয় পৃথিবীর মানচিত্রে নতুন স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা পিয়াংকা, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান তানভীর আহমেদ চৌধুরী বাবু, সাংবাদিক বৃন্দ সর্বস্তরের জনসাধারণ।






