ফজল উদ্দিন, (ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ)
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ছাতক উপজেলা সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাতক উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ভিপি আওলাদ আলী রেজা। বাণীতে মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে ছাতক উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ভিপি আওলাদ আলী রেজা। এক শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। তবে তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ ৯ মাস আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন।
বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অপরিসীম ত্যাগ ও আপোশহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্মনেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তিনি আরো বলেন, নানা চড়াই-উৎরায় পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
ঐতিহাসিক বিজয় দিবসে আমি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
বিজয় দিবসে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।






