সুনামগঞ্জে উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জে উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সভাপতিত্ব করেন উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব নাজিম উদ্দীন তালুকদার,পরিচালনায় সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আহমেদ, উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক তাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম ফাহিম,সহ সাংগঠনিক সম্পাদক হাঃ দিলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক ইয়াহইয়া মাহমুদ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুসাইন আল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রফিক মিয়া,সহ প্রযুক্তি সম্পাদক আতাউল হক,সদস্য শামীম তালুকদার অপু, মাও.কদরিছ আলী, মাও.জিল্লুর রহমান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরে বিভিন্ন জায়গায় ব্লাড ক্যাম্পিং করা হবে। শীঘ্রই সংগঠনের সরকারী রেজিষ্ট্রেশন অনুমোদন পেয়ে যাবে। এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এই সংবাদটি 87 বার পঠিত হয়েছে