বুদ্ধিজীবী দিবসে দোয়ারাবাজারে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নুরুজ্জামান (দোয়ারাবাজার) সুনামগঞ্জ প্রতিনিধি ঃ

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ ডিসেম্বর (বুধবার ) ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতক ও সামাজিক সংগঠন।
(১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে হকনগর শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা,সহকারী কমিশনার( ভূমি) ফয়সাল আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, থানার ওসি দেবদুলাল ধর,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন,সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, ইউপি সদস্য আল আমিন, আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ময়না মিয়া প্রমুখ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হকনগর শহীদ স্মৃতিসৌধেদোয়ারাবাজারে শহীদ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হকনগর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সংবাদটি 90 বার পঠিত হয়েছে