দোয়ারাবাজারে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।

নুরুজ্জামান (দোয়ারাবাজার) সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায়.মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক  দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর, ২০২২ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যোগীরগাঁও ও আজমপুর এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের লক্ষ্যে নির্মাণাধীন ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ,(রাজস্ব), সুনামগঞ্জ; দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মানসম্মতভাবে দ্রুততম সময়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তাছাড়া ঘরের নির্মাণ কাজ নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন জেলা প্রশাসক।

এই সংবাদটি 101 বার পঠিত হয়েছে