নিউজ ডেস্কসং
বাদের ভিত্তিতে রবিবার সন্ধায় ৭ এপিবিএন, সিলেটের অধিনায়ক (অতিঃ ডিআইজি)’র দিক নির্দেশনায় অত্র ইউনিটের পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম ওবায়েদুল হক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ছাতক উপজেলার সুরমা সেতুর টোল প্লাজা এলাকা থেকে দুইটি চুরাই মটরসাইকেল সহ ২জন কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল দোয়ারাবাজার উপজেলার নেতরছই গ্রামের আব্দুল মতিনের পুত্র মোঃ আফজালুর রহমান(২৫), ও ছাতক উপজেলার মাধবপুর গ্রামের কয়েস মিয়ার পুত্র সাইদুল ইসলাম(২৪), এসময় গ্রেফতারকৃত মোঃ আফজালুর রহমান রায়হানের নিকট হইতে একটি লাল রংয়ের 150-CC, YAMAHA FZS-V-3 , মোটর সাইকেল, যাহার চেসিস নং-MMIRG6694M0017228, ইঞ্জিন নং- G3NSE0141804, মূল্য অনুমান= ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার টাকা, ও মোঃ সাইদুল ইসলামের কাছ থেকে কালো রংয়ের একটি BAJAJ-DOMINAR, 400-CC, মোটর সাইকেল, যাহার চেসিস নং-অস্পষ্ট, ইঞ্জিন নং- JFYCJC17662, মূল্য অনুমান=৫,২০,০০০ /- (পাঁচ লক্ষ বিশ হাজার) টাকা সহ সর্বমোট সর্বমোট=৭,৬০,০০০/- (সাত লক্ষ ষাট হাজার) টাকা মুল্যের দুটি চুরাই মটরসাইকেল উদ্ধার করা হয়। ১১ ডিসেম্বর ২০২২খ্রিঃ সন্ধা ৭.৩০ ঘটিকার সময় তাদেরকে গ্রেফতার পুর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকার মাধ্যমে দুটি মরসাইকেল জব্দ করে সিলেট আর্মড পুলিশের একটি টিম।
অবৈধ ভাবে চোরাই মোটরসাইকেল নিজ হেফাজতে রাখায় অত্র ইউনিটের এস আই (নিঃ) মুহাঃ ইয়ার হোসেন বাদী হয়ে The Special Power Act 1974, 25 B(1)(b)(2) ধারায় ছাতক থানায় মামলা নং-০৭, ২০২২ইং দায়ের করা হয়েছে বলে সুত্র জানিয়েছে।






