দোয়ারাবাজারে সরকারী জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান, দখল মুক্ত করতে গিয়ে বাঁধার মুখে এসিল্যান্ড।

নুরুজ্জামান (দোয়ারাবাজার প্রতিনিধি।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারি জমি দখলমুক্ত করতে গেলে এসিল্যান্ডকে বাদা প্রদানসহ বাকবিতন্ডার ঘটনা ঘটেছে দখলকারীদের সাথে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ উপজেলার নরসিংপুর ইউনিয়নে সরকারি জমি দখলমুক্ত করতে গেলে দখলদারদের তোপের মুখে পড়েন তিনি। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ জানান, নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে সরকারি খাস জমি অবৈধ ভাবে দখল করে পাকাঘর নির্মাণ করছে চাইরগাঁও গ্রামের জিলুর রহমানের ছেলে আব্দুন নুর। এমন খবর পেয়ে এসিল্যান্ড ফয়সাল আহমদ ও দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানসহ তিন সদস্য বিশিষ্ট থানা পুলিশের একটি টিম নিয়ে সরকারি জমি দখল মুক্ত করতে যান তিনি। পরে নির্মাণাদিন ওই ঘরটির ওপর লাল দাগের বৃত্ত একে চাইরগাঁও গ্রামে আরোও একটি জমি দখলমুক্ত করতে গেলে ওইসময় দখলকারী আব্দুন নুরের মামা আব্দুল জব্বার ও আব্দুর রহিম, আব্দুল মতিন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের ওপর ক্ষিপ্ত হয় ও জমি দখলমুক্ত করতে বাধা প্রদান করে। একপর্যায়ে এসিল্যান্ডের সাথে থাকা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর রবিন আহমদের ওপর আক্রমন করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় অভিযানে থাকা সকল কর্মকর্তাদেরকে নানাভাবে হুমকি দেয় দখলকারী চক্র।
তিনি আরও জানান, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মানগুলো আগামী এক সপ্তাহের ভেতরে উচ্ছেদর জন্য নোটিশ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করার প্রস্তুতীও চলছে।

এই সংবাদটি 118 বার পঠিত হয়েছে