নুরুজ্জামান (দোয়ারাবাজার) সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক
বলেছেন, আসন্ন সুরমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জন নেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ নেতা মো.তাজুল ইসলাম, তার পক্ষেই আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদেরকে ঐক্য বদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে, নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, দলের বৃহত্তর স্বার্থে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা নৌকা নিয়ে রাজনীতি করি। যার কাছে নৌকা থাকবে তার পক্ষ্যেই আমরা কাজ করবো। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তেমনি নৌকা প্রতিকের কোনো বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আগামী ২৯ ডিসেম্বর সুরমা ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। শুক্রবার বিকেলে উপজেলার মানিক নগরে মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামিলীগ আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, উপজেলা মুক্তিযোদ্ধের সাবেক কমান্ডার সফর আলী, দোয়ারাবাজার সরকারী ডিগ্রি কলেজ প্রভাষক শের মাহমুদ ভূইয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো.রফিক উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের প্রস্ততি কমিটির সদস্য আলী আকবর, গুরুধন দাস, আওয়ামিলীগ নেতা বিশিষ্ট ব্যাবসায়ী মো.এখলাছুর রহমান ফরাজি, ব্যাবসায়ী সুমন মিয়া, আওয়ামীলীগ নেতা বরুণ চন্দ্র দাস, আব্দুল হামিদ, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ফজল মিয়া, আবুল খায়ের,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুর রউফ,কবির আহমদ,গিয়াস উদ্দিন, ইউপি সদস্য জামাল উদ্দিন, হাসান আলী,আব্দুল হামিদ প্রমুখ।##






