দোয়ারাবাজারে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৪জনের সাজা।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজারে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত চার যুবককে সাজা দেনভ্রাম্যমাণআদালতের।
৮ই ডিসম্বর বৃহস্পতিবার রাত ৮টায় এ সাজা দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
সাজাপ্রাপ্ত আসামিরা ১ উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে মনোয়ার হোসেনের। বরকতনগর(বন্ধেরবাড়ী) গ্রামের ২ নিজাম উদ্দিন, ৩ গিরিশ গ্রামের মানিক মিয়া, সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের ৪ মাসুক মিয়াকে মাদক সেবনের সময় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহীতাহলে ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ও সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.আনোয়ার হোসেন ভূইয়া, উপ পরিদর্শক জুয়েল মিয়া,এ এস আই মোহাম্মদ ছালা উদ্দিনের সহযোগিতায় তাদের আটক করে। উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদক আইনে তিন জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক জনকে ৩ দিনের সাজা প্রদান ও তিন জনকে ৬ শত টাকা ও একজনকে ৫ শত টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এই সংবাদটি 139 বার পঠিত হয়েছে