২৪ ডিসেম্বর সুনামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি বার্ষিকী নির্বাচন ২৪ ডিসেম্বর -২০২২ সকাল ৯.০০ থেকে ৪ বিকাল ঘটিকা পর্যন্ত সুনামগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনকে ঘিরে বইছে খুশির আমেজ। সভাপতি পদে মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সিনিয়র সহসভাপতি বিজন সেন রায়। সহসভাপতি পদে মনোনয়ন গ্রহণ করেছেন মাহবুবুর রহমান পীর,আল হেলাল,অরুণ চক্রবর্তী ও সেলিম আহমেদ তালুকদার। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন গ্রহণ করেছেন রওনক বখত্, মাসুম হেলাল, জসিম উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন গ্রহণ করেছেন সিরাজুল ইসলাম শ্যামল ও আমিনুল হক। দপ্তর সম্পাদক পদে মনোনয়ন গ্রহণ করেছেন বাবুল মিয়া ও শহিদনুর আহমেদ। কোষাধ্যক্ষ পদে মনোনয়ন গ্রহণ করেছেন কুদরত পাশা ও ফোয়াদ মনি। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন গ্রহণ করেছেন শামসুল কাদির মিছবাহ (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন গ্রহণ করেছেন সোহেল আলম ( বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত)। এবং কার্য নির্বাহী পদে মনোনয়ন গ্রহণ করেছেন মিজানুর রহমান মিজান, ঝুনু চৌধুরী, ফরিদ মিয়া,হিমাদ্রী শেখর ভদ্র, স্বপন কুমার সরকার, শাহাবুদ্দিন আহমেদ, রাজু রমজান ও আনোয়ারুল হক।
০৪ ডিসেম্বর-২০২২ ও ০৫ ডিসেম্বর-২০২২ ইং তারিখ রাত ৯.০০ টা পর্যন্ত সুনামগঞ্জ প্রেস ক্লাবের উকিলপাড়াস্থ কার্যালয়ে মনোনয়ন পত্র গ্রহণ করা হয়। ০৭ ও ০৮ ডিসেম্বর-২০২২ ইং তারিখ মনোনয়ন জমা প্রদান এবং আগামী ১২ ও ১৩ ডিসেম্বর প্রত্যাহারের তারিখ ধার্য করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, সহকারী নির্বাচন কমিশনার (১) এড্ জিয়াউর রহিম শাহিন, (২) প্রভাষক দুলাল মিয়া দায়িত্ব পালন করেন

সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
০৬,১২,২২

এই সংবাদটি 135 বার পঠিত হয়েছে