দোয়ারাবাজারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।

নুরুজ্জামান ( প্রতিনিধি)সুনামগঞ্জঃ

দেয়ারাবাজারে বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে অনশনে বসেছেন প্রেমিকা।
দেয়ারাবাজারে বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক পারভেজ হোসেন (২৩ ) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৯)।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল থেকে থেকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে পেকপাড়া আননপাড়া গ্রামের ঘটনা ঘটে ।
বিয়ের দাবিতে অনশনে থাকা শামীমা আক্তার জানান, ৫ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে পারভেজ হোসেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান তিনি।

এদিকে প্রেমিক পারভেজ হোসেনকে বাড়িতে না পেয়ে কথা হয় তার মা হাছিনা বেগমের সাথে। তিনি জানান, আমার ছেলে সৌদি আরবে চলে গেছে এসব বিষয়ে ছেলে কিছুই জানায় নি।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি দেব দুলাল ধর জানান, এ নিয়ে তরুণী বা উনার পরিবারের কেউ এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

এই সংবাদটি 99 বার পঠিত হয়েছে