সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের ২নং ভাটীপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে
ইউনিয়ন পর্যায়ে জলবায়ু নিরসনে দিনব্যাপী ঝুকিহ্রাস কর্ম পরিকল্পনা হালনাগাদকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
০৬ ডিসেম্বর-২২ রোজ মঙ্গলবার ২নং ভাটীপাড়া ইউনিয়ন পরিষদ সচিব মো. জাকির হোসেনের সঞ্চালনায় ও প্যানেল মেয়র মো. মামুন চৌধুরীর সভাপতিত্বে
দিনব্যাপি কর্মশালাটি দিরাই উপজেলার ২নং ভাটীপাড়া ইউনিয়ন পরিষদ হলরোমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন।
লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকণ্পের আওতায় প্রধান আলোচক হিসেবে মো. নূরুল ইসলাম ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটিটর ইউনিয়ন পরিষেবা ও জলবায়ু নিরসন সম্পর্কিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন। ইউনিয়ন পরিষেবা, ইউনিয়ন পরিষদের,চেয়ারম্যান, মেম্বারদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ যেমন বজ্রপাত নিরোধক সেল্টার,বন্যা, শিলাবৃষ্টি, খরা,নদী ভাঙ্গণরোধ,বাঁধ নির্মাণ, কালভার্ট নির্মাণ, খাল খনন,বিশুদ্ধ পানির অভাব দুরীকরণ,বর্ষা মৌসুমে গবাদিপশুর জন্য জার্মান ঘাস চাষ
সংক্রান্ত কর্মপরিকল্পনা পেশ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন কর্মশালায় উপস্থিত সকলের সাথে মতামত প্রকাশ করেন এবং সমস্যা-সম্ভাবনা নিরসনে পরামর্শ প্রদান করেন।
সুনামগঞ্জ
০৬,১২,২২






