ডেক্স নিউজঃ
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলের ছোট ভাই, ভিশন ওয়ালফেয়ার সোসাইটি ইসলামপুর ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক, দক্ষিণ গনেশপুর ছড়ারপার ইসলামী যুব সংগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মরহুম সাইফুল আলম রাজন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ ঘটিকায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফতেহপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামছুদ্দোহা ও প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন মজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সহসভাপতি গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুস সালাম আল মাদানী, এসময় উপস্থিত ছিলেন আজমীরিগন্জ সরকারী কলেজের অধ্যক্ষ শামসুল আলম। ভিশন ওয়ালফেয়ার সোসাইটি ইসলামপুর ইউনিয়নের সভাপতি শেখ কামাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির আলোচনা রাখেন ছাতক ইসলামীক সোসাইটির সাবেক চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিন, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিসিএফ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, সিলেট সরকারী কলেজের অধ্যাপক করম আলী। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল। বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডঃ মির্জা হোসাইন, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নজমুল হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ এর সভাপতি মোঃ আতাউল মগনী, সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, ইসলাম উদ্দিন, আলী হোসেন, বাহার উদ্দিন, ছালিক মিয়া, সিরাজ মিয়া,ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি হাজী শামছুল ইসলাম, উপাধ্যক্ষ হাফিজ জাকির হোসেন, উত্তর সুরমা ইসলামী সোসাইটির সাবেক সভাপতি কবীর আহমদ, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স গ্রুপের ফাইন্যান্স সেক্রেটারী আলী আমজদ, ভিশনের সহ সভাপতি সালাতুল ইসলাম, স্হায়ী কমিটির সদস্য ইন্জিঃ আবু ইউসুফ ইব্রাহিম সাদেক প্রমুখ । দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ফতেহপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামছুদ্দোহা।






