নুরুজ্জামান (দোয়ারাবাজার প্রতিনিধিঃ)
সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ি গ্রামে পারিবারিক জমি নিয়ে কলহের জেরে বড় ভাইয়ের লোহার সাবলের আঘাতে ছোট ভাইের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার বিকালে এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে চারজনের নামে উল্লেখ করে মামলা করেছেন। নিহত হিরণ মিয়া উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের সুরুজ আলীর ছেলে।
২৯ নভেম্বর পুলিশ সূত্রে জানা যায় মামলার আসামিরা হলেন বড় ভাই নূর মোহাম্মদ মিল্টন (৪২),নুর মোহাম্মদ মিল্টন স্ত্রী রুকসানা বেগম (৩০),মেজো ভাই রিপন মিয়া (৪৭) ও বাবা সুরুজ আলী (৭০)।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলালধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।






