সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি,

ছাতক উপ‌জেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে গোল্ডেন জিপিএ ফাইভ লাভ করেছেন মাহফুজ হাসান রোহান।
এর আগে পিএসসি ও জেএসসি পরিক্ষায় অংশ নিয়ে সে মেধা বৃত্তি লাভ করেন। ২০১০ সালে ছাতক উপজেলার সা‌বেক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও উপজেলার বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া ও খাগামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা বেগম দম্পতির একমাত্র পুত্র মাহফুজ হাসান রোহান। তাদের বাড়ি ছাতক সদর ইউনিয়নের বাউসা বড়বাড়ি গ্রামে। এ সফলতার জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, মাতা-পিতার কাছে সে কৃতজ্ঞ। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানবসেবা করতে আগ্রহী রোহান সকলের কাছে দোয়া প্রার্থী।

এই সংবাদটি 252 বার পঠিত হয়েছে