নুরুজ্জামান( দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি) সুনামগঞ্জঃ ওসিকে স্যার বলার দরকার নাই’ সর্বসাধারন ও গণমাধ্যম কর্মীকে জানান দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।
তার বক্তব্যটি এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন গণমাধ্যমেও তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এরপর থেকে প্রশংসায় ভাসছেন ওসি দেবদুলাল ধর ।
(২৬ নভেম্বর) রোজ রবিবার খোঁজ নিয়ে জানা গেছে,দোয়ারাবাজার থানায় ওসি প্রতিবেদককে জানান থানা গণকর্মচারীর অফিস। যে কোনো প্রয়োজনে এই অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নাই। সরাসরি রুমে ঢুকুন। ওসিকে স্যার বলার দরকার নাই’।
সামাজিকমাধ্যমে দেবদুলাল ধর এর ভিন্নধর্মী এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা।
মেহেদি হাসান লিখেছেন, ‘প্রতিটা পুলিশ ভাই যদি এমন হতো, তাইলে আর পুলিশের প্রতি মানুষের কোনো অভিযোগ থাকতো না।’
গণমাধ্যম কর্মী আলাউদ্দিন লিখেছেন ওসি ভালো বংশের লোক। আমি উনাকে খুব ভালোবাসি।
তাসলিমা রহমান তাসনি লিখেছেনওসি দোয়ারাবাজার থানার ওসি থ্যাংক ইউ সো মাচ। শ্রদ্ধা ,ভালোবাসা।’পুলিশের প্রতিমা
বশির আহমেদ লিখেছেন, ‘পুলিশের এমন জনবান্ধব হওয়া উচিত। ধন্যবাদ পুলিশ ভাইটিকে।’
শফিকুল ইসলাম বলেছেন ‘এমন পুলিশ দেশের প্রত্যেক থানায় থাকলে আজ বাংলাদেশের চিত্র অন্য কিছু হতে পারত।’
জানা গেছে, ওসি দেবদুলাল ধর যোগদান করার পর থেকেই নিতে থাকেন ভিন্নধর্মী সেবামূলক উদ্যোগ।






