মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ছাতক উপজেলা জাউয়া বাজার আই টি কম্পিউটার একাডেমি ১৫ পূর্তি উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সরাসরি অন্তর্ভুক্ত আইটি কম্পিউটার একাডেমির (প্রতিষ্ঠান কোড:৬০০২০) ১৫ বছর পূর্তি উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৬ নভেম্বর) উক্ত প্রতিষ্ঠানের নিচে জাউয়া বাজার ডাচ বাংলা ব্যাংকের সামনে অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন জাউয়া বাজার আই টি কম্পিউটার একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব নাজিম উদ্দীন তালুকদার, প্রধান অতিথি জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মনিশংকর ভৌমিক, বিশেষ অতিথি গনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসিম উদ্দিন, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল হক, জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম, আল মুনির জামেয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব এডভোকেট শফিউর রহমান, জাউয়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউলজ্জামান সিলু,গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যাপক জনাব আবুল হাসনাত,জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব নাজমুল হক, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল হাই, আই টি কম্পিউটার একাডেমি নোয়াখালী শাখার পরিচালক জানব আতাউর রহমান, আমবাড়ি শাখার পরিচালক আলমগীর হুসাইন, আই টি কম্পিউটার একাডেমির সহকারী শিক্ষক মোঃ ইয়াহইয়া মাহমুদ সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।






