ডেক্স নিউজঃ
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল এর ছোট ভাই ভিশন ওয়েলফেয়ার সোসাইটি র সমাজ কল্যান সম্পাদক সুরমা টেলিকমের সত্তাধিকারী সাইফুল আলম রাজনের জানাযা আজ সকাল ১০ঃ৩০ মিনিটের সময় গনেশপুর (দালান বাড়ি) মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় বক্তব্য রাখেন গোবিন্দ নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব ওলীউর রহমান চৌধুরী বকুল, দোয়ারা বাজার উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব ডাঃ আব্দুল কুদ্দুস, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ্ব সৈয়দ আহমদ, ছাতক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এডভোকেট রেজাউল করীম তালুকদার, সিলেট কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব জনাব মাওলানা মিফতাহ উদ্দিন, সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব ডঃ সোলাইমান, বনগাঁও দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মাওলানা সিরাজুল হক,দক্ষিণ গনেশপুর ছড়ার পার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল খয়ের, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব হাজী সুনু মিয়া, যুব ও সমাজ কল্যান সংস্থার সহসভাপতি জনাব হাজী আবুল হাসান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব সাজ্জাদুর রহমান, সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি ইলিয়াস আলী, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি জনাব সালাতুল ইসলাম প্রমুখ।
জানাযায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদীন হজরত মাওলানা মাহবুবুর রহমান, ছাতক ইসলামীক সোসাইটির সাবেক চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিন,
জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব জনাব নজমুল হোসেন,
বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আকবর আলী, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স গ্রুপের সাবেক জেনারেল সেক্রেটারী আব্দুল হাই আজাদ, যুব ও সমাজ কল্যান সংস্থার সভাপতি জনাব আলহাজ্ব আকিক হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ইন্জিঃ নোমান আহমদ, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার হোসাইন আহমদ রনি,ইসলামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আলী,জনাব বাহার উদ্দিন, ইসলাম উদ্দিন, ছালিক মিয়া, সিরাজ মিয়া, আলী হোসেন, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব জনাব নজমুল হোসেন, এডভোকেট আলম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ হাজারো জনতা জানাযায় অংশ গ্রহন করেন। জানাযা শেষে বড়জোম কবরস্থানে দাপন সম্পন্ন হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্যে মরহুমের বড় ভাই এডভোকেট সুফি আলম সোহেল মরহুম সাইফুল আলম রাজনের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চান এবং সবার কাছে দোয়া চান যাতে আল্লাহ তায়ালা উনাকে জান্নাত বাসী করেন আর দুই মাস আগে বিবাহিত রাজন ভাইয়ের স্ত্রী আম্মা ভাই বোন সহ আত্মীয় সজনকে যাতে ধৈর্য্য ধারন করার তাওফিক দান করেন।এ সময় সারাটা মাঠে কান্নার রোল পড়ে যায়। আমরা দোয়া করি মহান মুনিব যেন রাজন ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং পরিবারের সবাইকে ধৈর্য্য ধরার তাওফিক দান করেন আমিন।






