ছাতকে বিয়ের দুই মাসের মধ্যে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজঃ

ছাতকে বিয়ে দুই মাস এর মধ্যে এক যুককের মৃত্যু হয়েছে তার নাম সাইফুল আলম রাজন৷ গতকাল সন্ধ্যায় ঢাকার একটি হসপিটালে তার মৃত্যু হয় । হতভাগ্য রাজন ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলর ছোট ভাই । তার অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমেছে। মরহুমের জানাজার নামাজ তার নিজ বাড়ি গণেশপুরে শনিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে ব্যবসায়ী রাজন বিবাহ বন্ধনে আবদ্ধ হোন, মেহেদীর রং শুকানোর আগেই তিনি মৃত্যুবরন করেন।

এই সংবাদটি 159 বার পঠিত হয়েছে