বানিয়াচংয়ে থানা পুলিশ অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জমাধীসহ ০৬ জুয়াড়ী গ্রেফতার।।

বানিয়াচং,প্রতিনিধি:

বানিয়াচংয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জমাধীসহ ০৬ জুয়াড়ী কে গ্রেফতার করা হয় ।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই রাকিব হোসেন, এসআই শামছুল আরেফিন, এএসআই আঃ খালেক সংঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করেন। ২৫ নভেম্বর রাত্র ১ ঘটিকার সময় ৪নংদক্ষিণ-পশ্চিম ইউ/পির যাত্রাপাশা মোকামহাটি গ্রামে অভিযান চালিয়ে জুয়াড়ী ১. মোঃ বেনু মিয়া(২৬), পিতা: মৃত ছিফত মিয়া , সাং- যাত্রাপাশা (মোকামহাটি), ২. রাহিদুল মিয়া(২২), পিতা:ফুল মিয়া, ৩.মজিবুর মিয়া (২৫), পিতা: কদ্দুছ মিয়া, ৪. সুহেল মিয়া(৩৪), পিতা: আবদাল মিয়া, ৫. গোপাল রবিদাস(২০), পিতা: ভুট্টু রবিদাস, ৬. জিসান আহমেদ মুসন(২১), পিতা:মৃত চান মিয়া, সর্বসাং- দক্ষিণ যাত্রাপাশা। এবং ৫,৬৪০/-(পাঁচ হাজার ছয়শত চল্লিশ) টাকা ও ০১ বান্ডেল জুয়া খেলার তাস(কার্ড) সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি 142 বার পঠিত হয়েছে