ডেস্ক নিউজ
সুনামগঞ্জের ছাতকে দোয়ারাবাজারের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সুরমা ব্রিজ। উদ্বোধনের অপেক্ষমান ব্রিজ দিয়ে ইতিমধ্যেই যান চলাচল সুরু হয়েছে। তবে সুরমার উত্তর পাড়ের মানুষের সুবিধার্থে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ১৯২৬ এর অধিনে এ রোডে উদ্বোধন করা হয়েছে নতুন একটি সিএনজি স্ট্যান্ড।
শুক্রবার ২৫ নভেম্বর সন্ধায় আনুষ্ঠানিক ভাবে এ অফিসের উদ্বোধন করা হয়। ছাতক সিএনজি উপকমিটির সভাপতি শাহআলমের সভাপতিত্বে,ও সাধারন সম্পাদক ফজলু মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, ছাতক পৌরসভার সাবেক কমিশনার ধনমিয়া,পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি সমছু মিয়া,বিশিষ্ট মুরব্বি আহমদ আলী,সিরাজ মিয়া,সুরুজ আলী,হাসনাবাদ বাজার পরিচালনা কমিটির সভাপতি কদুরুল ইসলাম,করছখালি গ্রামের মুরব্বি নুরুল হক, সাংবাদিক এমএইচ খালেদ, সিএনজি উপকমিটির সহ- সভাপতি,জালাল উদ্দিন,সহ- সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান, কোষাধ্যক্ষ বদরুল আলম, কার্যকরী সদসয় ফরাদ মিয়া, কবির আহমদ, খোরশেদ আহমদ, আতিক মিয়া, সিনিয়র সদস্য আবুল হোসেন মনাই, রুপন মিয়া,ছান্দালী,প্রমুখ






