দোয়ারাবাজারে ঝুলন্ত লাশ উদ্ধার

নুরুজ্জামান (দোয়ারাবাজারপ্রতিনিধি) সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নবম শ্রেণির ছাত্রী সুমেনা আক্তার(১৬) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোয়ার্বাজার থানা পুলিশ।
নিহত সুমেনা আক্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার রাখালকান্দি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে নিহতের লাশ সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 219 বার পঠিত হয়েছে