বাংলাদেশে ১৮ বছরের কমবয়সী মেয়ের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। স্কুলছাত্রী কন্যাকে বিয়ে দেয়ার চেষ্টা করায় বাবাকে আর মা’কে অর্থদণ্ড দিলো ভ্রাম্যমান আদালত
নুরুজ্জামান ( দোয়ারাজার প্রতিনিধি) সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাল্যবিয়ের অপরাধে কনের পক্ষকে ২ হাজার টাকা ও বরের পক্ষকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ মোবাইল কোট পরিচালনা করে এ আদেশ
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া (১৪ বছর) এক ছাত্রীর সাথে একই গ্রামের (১৬ বছর) বয়সি এক ছেলের সাথে শুক্রবার বিবাহের দিন ধার্য্য ছিল। গোপন সংবাদে খবর পেয়ে শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে দোয়ারাবাজার থানার একদল পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে বিয়ের আয়োজন পণ্ড করে দেন।