দোয়ারাবাজারে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

নুরুজ্জামান (দোয়ারাবাজার প্রতিনিধি)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদক সেবনের দায়ে পাঁচ জনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করে এ আদেশ প্রদান করেন।

সাজা প্রাপ্তরা হলেন মো. জাহিদ হোসেন (২৬), মো. বীরু আহমেদ (২৮) মোঃ রফিক(৫০) মোঃ বাবুল মিয়া(৫০) শাওন আহমেদ(২৬)
(১৭ নভেম্বর) বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ মোবাইল কোট পরিচালনা করে এ আদেশ প্রদান করেন।

এই সংবাদটি 208 বার পঠিত হয়েছে