নুরুজ্জামান।(দোয়ারাবাজার প্রতিনিধিঃ)
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ নভেম্বর) বিকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবদুলাল ধর।
সমাবেশে মাদকের কুফল সম্পর্কে ব্যাখা করেন দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর। মাদক ছেড়ে স্বাভাবিক জিবনে ফিরে আসার আহবান জানান ওসি দেবদুলাল ধর।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।






