সুনামগঞ্জে অপরাজিতা নারী উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি::
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সব পর্যায়ে ২০২৫ সালের মধ্যে নুন্যতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন পরিষদের অপরাজিতা নেটওর্য়াক এবং নারী উন্নয়ন ফোরাম সুনামগঞ্জ। সম্মেলনে সভাপতিত্ব করেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী উন্নয়ন ফোরামের প্রতিমা রানী দাস। তিনি বলেন গণপ্রতিনিধিত্ব আদেশ- ১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ)তে বলা ছিল যে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে ২০২২ সাল অতিক্রম করছি আমরা। তথাপি প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোন রাজনৈতিক দলই এই শর্ত পূরণে সক্ষম হয়নি। তাই নারী উন্নয়ন ফোরাম ৭টি দাবি দাওয়া উপস্থাপন করে সংবাদ সম্মেলনে করেছে। এসময় নারী উন্নয়ন ফোরামের মনোয়ারা খাতুন, আলেয়া বেগম, সেলিয়া বেগম, সামছুন নাহার, আইরিন, সাজেদা বেগম, প্রতিমা রানী দেবী, অর্চনা দেবী, জাহানারা বেগম, আতিকুন নেছা, মহিলা সাংবাদিক জাকিয়া সুলতানা মনি প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নারী উন্নয়ন ফোরামের এ সংবাদ সম্মেলন একযোগে দেশের ১৬টি জেলায় অনুষ্ঠিত হয়েছে।

সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
১৫,১১,২২

এই সংবাদটি 138 বার পঠিত হয়েছে