তাজিদুল ইসলাম, রিপোর্টারঃ
সুনামগঞ্জ শান্তিগঞ্জ ঘোড়াডুম্বুর মাদরাসার প্রতিষ্টাতা কাজী রফিক আহমদ সাহেবের অর্থায়নে ছাত্রদেরকে মাদরাসা ইউনিফর্ম প্রদান সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) ২ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসা হলরুমে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা কাজী রফিক আহমদ সাহেবের অর্থায়নে প্রায় ১০০জন ছাত্রকে মাদরাসার ইউনিফর্ম প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে কিরাত পরিবেশন করে হিফজ বিভাগের ছাত্র নাঈম আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সুপার জনাব মাওলানা ছাদিকুর রহমান সিরাজী সাহেব ও অত্র প্রতিষ্ঠানের সহ সুপার জনাব মাওলানা নোমান আহমেদ সাহেব সহ সকল শিক্ষক বৃন্দ।
হাফিজ মাওলানা তাজ উদ্দিন আহমেদ সাহেব বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে পরিসমাপ্তি হয়।






