নিজস্ব প্রতিনিধি
ছাতকের কালারুকা ইউনিয়নের রামপুরে অবস্থিত হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ সমাপনকারী ছাত্রদের মধ্যে পাগড়ী বিতরণী অনুষ্ঠান ২৭ শে অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়|
এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শাহিন আলমের সভাপতিত্বে শিক্ষা উপদেষ্টা সাংবাদিক আহমেদ সফির ও সহকারী শিক্ষক মাওলানা হাফিজ নুরুজ্জামানের যৌথ পরিচালনায় যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন”হিউম্যান রিলিফ ফাউন্ডেশন” (এইচআরএফ)এর দশ সদস্য বিশিষ্ট একটি গ্রুফ উপস্থিত থেকে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করে|হিফজ সমাপনকারী ছাত্রদের মধ্যে পাগড়ী পরিয়ে দেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফিজ আব্দুল আযীয|অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এখলাছুর রহমান,পরিচালনা কমিটির সদস্য মাওলানা আতিকুর রহমান,আজির উদ্দিন, সহকারী শিক্ষক জাবির আল নোমান,হাফিজ নুরুল আমিন,সহকারী শিক্ষিকা মারজানা বেগম,হিফজ সমাপনকারী উদয়পুর নিবাসী হাফিজ হুসাইনের পিতা আনিস আলী,হাফিজ মুহাম্মদ আলীর পিতা রামপুর নিবাসী আশক আলী,বিশিষ্ট মুরব্বি আব্দুল হান্নান,মিম্বর আলী,আল আমিন প্রমুখ|
এইচআরএফ এর সদস্যরা এতিমদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করে এবং সর্বশেষ তাদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলে|
উল্লেখ্য হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জয়নুল আবেদীন এবং পরিচালনার দায়িত্বে আছেন বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব মুশাহিদ আলী|






