সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-পালিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

মানুষের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইয়ূথ জার্নালিস্ট’স ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার সন্ধ্যায় উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে ইয়ূথ জার্নালিস্ট’স ফোরামের আহ্বায়ক ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকালের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হকের সভাপতিত্বে ও দৈনিক সকাল বেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সামিয়ান তাজুল এর সঞ্চালনায় আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেস ক্লাব’র সভাপতি ও সাবেক এম,পি অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সিনিয়র সাংবাদিক ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি মিজানুর রহমান মিজান, বাসস’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আল হেলাল, দৈনিক সুনামগঞ্জ’র সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, সময় টিভি’র জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক জালালাবাদ পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দিন, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ফরিদ মিয়া, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, সুনামগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ফোয়াদ মনি, আনন্দ টিভি র জেলা প্রতিনিধি এমরান, সুনামগঞ্জ’র ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সোলেমান কবির, সাংবাদিক আনোয়ারুল হক প্রমুখ।

সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
২৮,০৯,২২

এই সংবাদটি 143 বার পঠিত হয়েছে