ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
উপজেলা নবাগত নির্বাহী অফিসারের সাথে সুনামগঞ্জ জেলার ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করেছেন। বুধবার বিকেলে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো: নুরের জামান চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে এ সাক্ষাত করেন।
প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন সদ্য যোগদানকৃত ইউএনও। এসময় ছাতক প্রেসক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দরা সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
সৌজন্য সাক্ষাতে ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার (দৈনিক সিলেট বাণী), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (দৈনিক যুগান্তর), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো: আখতারুজ্জামান (দৈনিক সমকাল/দৈনিক উত্তরপূর্ব), সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা (দৈনিক ইনকিলাব/দৈনিক শ্যামল সিলেট), অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ (দৈনিক কাজিরবাজার), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদ আহমদ (দৈনিক জৈন্তাবার্তা), সদস্য নাজমুল ইসলাম (দৈনিক জালালাবাদ), মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), আরিফুর রহমান মানিক (দৈনিক মানবজমিন), সহ সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রহমান সরকারী ভাবে স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে গমন করেন। গত ৭ সেপ্টেম্বর এখানে নতূন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন, চট্রগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী।






