সুনামগঞ্জে মদ সহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ

সুনামগঞ্জ সদর উপজেলার আরপিন নগর এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ ডিবি জানায় পুলিশ সুপার এহসান শাহ নিদর্শনায় ডিবি ওসি নন্দন কান্তি ধর এর তত্বাবধানে, এস আই মাহমুদুল হাসান, এ এস আই দেলোয়ার, এ এস আই মোজ্জামেল সহ একদল চৌকশ গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ধূত র বসতঘর থেকে ১০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ মধ্যে আরপিন নগর মূত্য আবুল কালামের পুত্র মাহবুব আলম কে আটক করা হয় । আটক নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি র ওসি নন্দন কান্তি ধর জানান চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে মাহবুব আলমের বসতঘর থেকে ১০ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয় । এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে ।

সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
১৭,০৯,২২

এই সংবাদটি 204 বার পঠিত হয়েছে