নিউজ ডেস্ক
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে মৌলা নদীর ব্রিজ,এবিষয়ে সংবাদ প্রকাশ করায় সিলেট প্রতিদিন ও দৈনিক শুভ প্রতিদিন নামের নিউজ পোর্টালের দোয়ারাবাজার প্রতিনিধি সংবাদদাতা মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়াকে মোবাইল ফোনে হুমকী দেওয়া হয়েছে।
এ ঘটনায় শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত ফজলু মিয়ার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ১৩৪) করেছেন সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়া।
দোয়ারাবাজার থানার এএসআই (ডিউটি অফিসার) নোমান আহমেদ সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।
সাধারণ ডায়েরি সুত্রে জানা,যায় ফজলু মিয়া সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়ার পূর্ব পরিচিত।
গত (২সেপ্টেম্বর) রাত ৯টা ৪ মিনিটের সময় (০১৭৪৩৯৪৮৬১৫) মোবাইল দিয়ে তার নাম্বারে কল করে তাকে গালাগাল করে তাকে দেখে নেয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।
পরে বিষয়টি মোতালিব ভূইয়া অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে মৌলা নদীর ব্রিজ শিরোনামে সংবাদ প্রকাশ করায় ফজলু মিয়া তাকে হুমকি দিয়েছেন মর্মে গণমাধ্যমকে অবগত করেন।






