ছাতকে সাবেক অধ্যক্ষ মরহুম আব্দুল গফফার স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত।

ছাতক প্রতিনিধি

ছাতকে জাউয়াবাজার ডিগ্রী কলেজ এর সাবেক অধ্যক্ষ মরহুম আব্দুল গফফার স্বরনে শোক-সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

রবিবার (৪সেপ্টেম্বর) জাউবাজার ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্টিত শোক-সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,ছাতক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ, ভাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন উপজেলা আওয়ামীলীগ নেতা জনাব আফজাল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি 145 বার পঠিত হয়েছে