পাপলু মিয়া
ছাতক উপজেলার কালারুকা রামপুর পর্যন্ত কয়েক কিলমিটার রাস্তা সংস্কার হচ্ছেনা দীর্ঘদিন যাবত।এতে চরম জনদুর্ভোগে পরেছে এলাকাবাসি। ছাতক- সিলেট সড়ক থেকে কালারুকা বাজার হয়ে রামপুর পর্যন্ত রাস্তাটির, কয়েক বছর যাবত বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। জনগুরুত্বপূর্ণ এ রাস্তার কোন সংস্কার কাজ হচ্ছে না। উপজেলার কালারুকা পয়েন্ট থেকে রামপুর বাজার পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবত নাজুক অবস্থা। এম অবস্থায় গত ভয়াবহ বন্যায় রাস্তটির আরো খারাপের দিকে চলে গেছে।
এই রাস্তা দিয়ে কালারুকা ইউনিয়নের লোকজন ছাড়াও কোম্পানিগঞ্জ উপজেলার পারকুলসহ বেশ কয়েকটি গ্রামের লোকজনের চলাচল রয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের লোকজন ছাতক শহর থেকে কালারুকা বাজার হয়ে খেয়া নৌকায় সুরমা নদী পাড়ি দিয়ে তাদের গ্রামে যেতে হয়। কিন্তু রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে দু” উপজেলার ২ টি ইউনিয়নের কয়েক হাজার মানুষকে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কালারুকা বাজার অংশ সহ কয়েকটি স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঢালাই উঠে গেছে অধিকাংশ রাস্তার। মাটি সরে গিয়ে অনেক স্থানে জমে আছে পানি। সামান্য বৃষ্টি হলেই গর্তে জমে থাকে পুকুরের পানি। ঝুঁকি নিয়ে চলে ফেরা করে যানবাহন।এতে যে কোন সময় দুর্ঘটনার আসংকা রয়েছে।স্থানীয় বাজারগুলাতে মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। কালারুকা এলাকার আকল মিয়া,পাপলু মিয়া ও পারকুল এলাকার জে আর নেওয়াজ সহ লোকজন জানান ২ টি ইউনিয়নের জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন। তারা এ ব্যাপারে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন জানান, রাস্তাটি সংস্কারের জন্য একবার টেন্ডার করা হয়েছিলো। টিকাদার এ রাস্তায় কাজ করে নি। বর্তমানে ও রাস্তাটি সংস্কারের পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আশাবাদী বরাদ্দ পেলেই দ্রুত সময়ের মধ্যে রাস্তায় সংস্কার কাজ হবে।






