সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত্ প্রায় তিন সপ্তাহ সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন৷
আগামী ৩১ আগষ্ট বুধবার যুক্তরাষ্ট্র সফর শেষে নিজ শহর জন্মস্থান সুনামগঞ্জে ফিরার খবর রয়েছে। তিনি ব্যাক্তিগত সফরে গত ৪ আগষ্ট
যান যুক্তরাষ্ট্র৷ যুক্তরাষ্ট্রে তার স্ত্রী সন্তান বসবাস করেন৷ গত ২৪ জুন মেয়র নাদের বখত্ যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল৷ হঠাৎ সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখাদিলে তিনি যুক্তরাষ্ট্রের সফর বাতিল করেন৷ ২০২২ সালের ভয়াবহ বন্যাপরিস্থিতি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে৷ বয়জেষ্ঠ ও বিভিন্ন সূত্র জানায় ১২২ বছরের ইতিহাসে এটিই স্মরণকালের ভয়াবহ বন্যা৷ এ ভয়াবহ স্মরণকালের বন্যার কারণে তিনি সফর বাতিল করে সর্বস্তরের জনগণের পাশে দাঁড়ান। বন্যা পরিস্থিতিতে মেয়রের নিজের বাড়িও পানিতে নিমজ্জিত ছিলো৷ এমন অবস্থায় তিনি নিজের পরিবার পরিজনের কথা চিন্তা না করে মানুষের মাঝে নিজেকে নিবেদিত রেখেছেন এবং নিজে অভুক্ত থেকে অভুক্ত বানভানীদের মাঝে বিরামহীন অক্লান্ত পরিশ্রমের মধ্যদিয়ে পৌরবাসীর মুখে খাবার তুলে দিয়েছেন৷ মেয়র নাদের বখতে্র বন্যাকালীণ সময়ের খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণের মানবিক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পরে। এসকল মানবিক কার্যক্রমের জন্য সর্বস্তরের নাগরিকরা সে সময় মেয়রের প্রশংসা করেছেন৷
উল্লেখ্য নির্বাচিত হওয়ার চার বছর পর সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র নাদের বখতের এটিই ছিল প্রথম যুক্তরাষ্ট্র সফর।
সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
৩০,০৮,২২






