রোটারেক্ট ক্লাব অব জালালাবাদ’র প্রেসিডেন্ট তূর্য, সেক্রেটারী সাইফ

বিশেষ প্রতিনিধি

রোটারেক্ট ক্লাব অব জালালাবাদ এর ৭৩১ তম রেগুলার মিটিং এবং ইয়ার লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ দ্যা ম্যাজিশিয়ান রেস্টুরেন্টে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্স রোটারেক্টর পিপি বিনয় দে সজিব, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আল আমিন, পিপি (পাস্ট প্রেসিডেন্ট) এমসি কলেজ।

২০২২-২৩ রোটাবর্ষের প্রেসিডেন্ট মেহেদী হাসান তূর্য ও সেক্রেটারি সাইফুর রহমান সাইফ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন পিপি রোটারেক্টর রাজিব চন্দ্র দাশ।

অনুষ্ঠানে নবীন রোটারেক্টরদের উদ্দেশ্যে ক্লাবের পিপি প্রভাকর ভট্টাচার্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পাশাপাশি উপস্থিত সকলেই রোটারেক্ট মুভমেন্টেকে বেগবানের লক্ষে আলোচনা করা হয়।

এসময় রোটারেক্ট ক্লাব অব জালালাবাদের সকল রোটারেক্টসহ সিলেট শহরের বিভিন্ন রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট, সদস্যসহ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 242 বার পঠিত হয়েছে