নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ সীড এসোসিয়েশন সিলেট জেলার ১৩টি উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০আগষ্ট) বিকেলে সিলেটের হোটেল হিলটাউন হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সীড এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আরটিএন আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম লিটুর পরিচালনায় সম্মেলনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুশিয়ারা বীজের সচিব সামছুদ্দিন।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ৩জন করে সিলেটের ১৩টি উপজেলার কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির নবনির্বাচিত দায়িত্বশীল নেতৃবৃন্দরা হলেন, সিলেট সদর উপজেলা শাখার সভাপতি এসএম আবদুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন, ওসমানি নগর উপজেলা শাখার সভাপতি মোহ আবদুস সালাম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ও জেলা প্রতিনিধি মো. ফরহাদ হোসেন, দক্ষিন সুরমা উপজেলা শাখার সভাপতি জালাল আহমদ, সাধারন সম্পাদক মাহমুদুর রহমান ও জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদ, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি আবদুল মতিন, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম ও জেলা প্রতিনিধি আবদুল মোমিন, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক মো. আলী হোসেন ও জেলা প্রতিনিধি আলী আহমদ, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি শাহজান মিয়া, সাধারন সম্পাদক আক্তার আহমদ ও জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক অশক দেবনাথ ও জেলা প্রতিনিধি নাছির খান,
গোলাপঞ্জ উপজেলা শাখার সভাপতি
খলিল আহমদ, সাধারন সম্পাদক সুজন চন্দ্র শর্মা ও জেলা প্রতিনিধি লুৎফুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি
আবদুল খালিক, সাধারন সম্পাদক
আবদুল কাদির ও জেলা প্রতিনিধি
মাহমুদ আহমদ বুলবুল, কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বেলাল আহমদ ও জেলা প্রতিনিধি হাবিব উল্লাহ,
বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি হাফেজ খলিলুর রহমান, সাধারন সম্পাদোক কয়ছর আহমদ ও জেলা প্রতিনিধি
আমির আহমদ, বিয়ানিবাজার উপজেলা শাখার সভাপতি আবদুর রহমান, সাধারন সম্পাদক আজির উদ্দিন খান ও জেলা প্রতিনিধি সৈয়দ আতিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি জালাল আহমদ খালিছদার, সাধারন সম্পাদক তাজুল ইসলাম ও জেলা প্রতিনিধি নীলমনি বিশ্বাস।
সম্মলনে বক্তব্য রাখেন, সীড এসোসিয়েশন সুনামগঞ্জ জেলার প্রধান নির্বাচন কমিশনার আশরাফুর রহমান চৌধুরী, আব্দুল বাছিত, সন্দিপবৌদ্ধ প্রদিপ, ফরিদ খানসহ বিভিন্ন বীজ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।






