সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধার তালিকায় এক রাজাকারের নাম প্রত্যাহারে দাবিতে গত রোববার দুপুরে উপজেলার বীরমুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম’র ব্যানারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাবেশ
শেষে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন বীরমুক্তিযোদ্ধারা।
দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের বীরমুক্তিযোদ্ধারা দাবি করেন অবিলম্বে মুক্তিযোদ্ধার তালিকা থেকে কুখ্যাত রাজাকার আলাউদ্দিনের নাম এবং তার সকল সনদপত্র বাতিল করা না হলে ও উপজেলার সকল মুক্তিযোদ্ধারা মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান বয়কট করার ঘোষণা দেয়।
উপজেলা আ’লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকের সভাপিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মোঃ সফর আলী পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ,বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উমর আলী মাস্টার, নুরুল ইসলাম, জহুর আলী, খোরশেদ আলম, ওয়ারিছ আলী, নসুমিয়া, মফিজ উদ্দিন, আবদুল মালেক, আবদুল খালেক, আবদুস সামাদ, সমাছুদ্দিন, লালমিয়া প্রমুখ।
বক্তারা বলেছেন,আলাউদ্দিন একজন কুখ্যাত রাজাকার। তার নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে এটা বীরমুক্তিযোদ্ধারা মেনে নেবেন না। দোয়ারাবাজারে এখনও সাড়ে তিনশতাধিক মুক্তিযোদ্ধারা জীবিত আছেন এটা কোনওভাবেই হতে দেয়া যায় না। অবিলম্বে মুক্তিযোদ্ধার তালিকা থেকে রাজাকার আলাউদ্দিন এর নাম এবং তার সকল সনদপত্র বাতিল করা না হলে মুক্তিযোদ্ধারা আমাদের রাষ্ট্রীয় সম্মান বয়কট করবো।’
এছাড়া গত তিন মাস যাবৎ একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা প্রবীর চন্দ্র সরকারের সম্মানি ভাতা বন্ধ রয়েছে। অথচ একাত্তরে আলাউদ্দিন রাজাকার প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধীতা এবং ওই বীর মুক্তিযোদ্ধার পিতা দেশপ্রেমিক গোপাল চন্দ্র সরকারকে নির্মমভাবেহত্যা করেছেন এ রাজাকার। এ রাজাকার আবারো
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জেলাজুড়েই।
গত ২০০৫ সালে বিশেষ তদারকির মাধ্যমে সেনা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করা হয় । সে সময় তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ করে আসছে। কিন্তু অদৃশ্যভাবে সে এখন রাষ্ট্রীয় সম্মানি ভাতাও পাচ্ছেন। তাকে অবিলম্বে রাজাকার আলাউদ্দিনের সকল সনদপত্র বাতিল এবং বীরমুক্তিযোদ্ধা প্রবীর চন্দ্র সরকারের সম্মানি ভাতা চালু করা না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুসিয়ারি দেন।






