ছাতক সড়ক ও জনপথের রাস্তায় পৌরসভার নামে টোল আদায়ের প্রতিবাদে সভা,বুধবার রাত থেকে পন্য বহন বয়কট।।

ছাতক প্রতিনিধি

ছাতক সড়ক ও জনপথের রাস্তায় পৌরসভার নামে টোল আদায়ের প্রতিবাদে ট্রাক মালিক শ্রমিকদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় একটি ব্যবসায়ীক কার্যালয়ে ট্রাক-পিকআপ- কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্টিত হয়।মালিক সমিতির সহ-সভাপতি এমাদ উদ্দিননের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি আনিছুর রহমান চৌধুরী সুমন,সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রিপন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম মাসুদ,অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সাইদ, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান, ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক উপ-কমিটির সভাপতি মিন্টু ঘোষ, সহ-সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক আবির আহমদ অভি, সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমদ, ফখর মিয়া, হাবিবুর রহমান, হান্নান মিয়া, ফুল মিয়া, হোসেন আহমদ, শাহীন মিয়া, মোবারক আলী, আলী আহমদ, তারেক মিয়া, সেলিম মিয়া, মখলিছ আলী, মাজেদুল আলম নয়ন, কামরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় টোল আদায় বন্ধের প্রতিবাদে বুধবার রাত ১২ টা থেকে অনির্দিষ্টকালের জন্য ছাতকে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যানে পণ্য বহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য বহন এই আওতার বাহিরে থাকবে। বৃহস্পতিবার (১৮আগস্ট) সকাল ১১ টায় শহরের মড়ল কমিউনিটি সেন্টারে এ ব্যাপারে এক জরুরি সভার আহবানও করা হয়েছে।এতে মালিক ও শ্রমিক সংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি 222 বার পঠিত হয়েছে