সরকারী রাস্তা কাটায় বাধাঁ দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে রক্তাত্ব ও জখম।

চুনারুঘাট প্রতিনিধি:

চুনারুঘাটে সরকারী রাস্তা কাটায় বাঁধা দিলে বৃদ্ধকে কুপিয়ে রক্তাত্ব করেছে একদল গ্রাম্য সন্ত্রাসী দাঙ্গবাজা লাঠিয়াল ঘটনাটি ঘটেছে- উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ফাঁটাবিল গ্রামে।

জানাযায়, ফাঁটাবিল গ্রামের যাতায়তের রাস্তার পাশে হিরামিয়া (৬০) তার ধানের জমি বাড়ানোর জন্য রাস্তার আংশিক অংশ কাটতে থাকে। ততক্ষণাত উক্ত গ্রামের মুরুব্বি মোঃ ইয়াকুত আলী বাধাঁ দিতে চাইলে। হিরা মিয়া, তার দলবল রুক মিয়া (৫৫) রুয়েল মিয়া (২৮) সহ দেশীয় অস্ত্র দা- রামদা নিয়ে তেড়ে এসে ইয়াকুত মিয়ার মাথায় কুপিয়ে জখম করে এবং হাতের মধ্যে দা দিয়ে কূপ মেরে জখম করছে। উক্ত ঘটনার সময় গ্রামের ৫ নং ওয়ার্ডের মেম্বার সরেজমিনে থেকে বিষয়টি দেখে ও চুপ ছিলেন।

ইয়াকুত মিয়ার ছেলে সেলিম (২৫) জানান, এমতাবস্থায় তাকে চুনারুঘাট ৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃব্যরত ডাক্তার মাথায় ৪ টি সেলাই দেন এবং জখমি জায়গাগুলোতে ব্যান্ডেজ দেন। ইয়াকুত মিয়া ও তার ছেলে সেলিম মিয়া উক্ত ঘটনার সঠিক বিচার দাবী প্রশাসনের নিকট।

এই সংবাদটি 239 বার পঠিত হয়েছে