ছাতক প্রতিনিধি
ছাতকে ৩ মাধক ব্যবসায়ীকে আটকের পর ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদাল।রবিবার (১৪ আগষ্ট দিনব্যাপী জলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ছাতক থেকে তিন জন মাদক ব্যবসায়ীক আটক করা হয়েছে।
তারা হল ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকার আজাদ আলীর ছেলে নিলু মিয়া (৩২), লেবারপাড়া এলাকার আলমাস আলীর ছেলে বাছির আলী (৪৮) ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের সোনাফর আলীর ছেলে সায়েদ আহমদ (৩৮) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম তিনজন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবাসায়ীদের গ্রেফতারে তাদের অভিযান অভ্যাহত রয়েছে।






