ছাতকে ইসলাম ধর্মের বিয়ে নিয়ে আরটিভির সংবাদে অশালীন কমেন্ট করায় হিন্দু যুবক আটক।

ছাতক প্রতিনিধি

ছাতকে আর টিভির একটি সংবাদে ইসলাম ধর্মের বিয়ে নিয়ে ফেইসবুকে কটুক্তিকর কমেন্ট করায় চয়ন রায় নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের চন্দন রায়ের ছেলে।রবিবার ১৪ আগষ্ট তাকে আটক করা হয়।

সে তার নিজ ফেইসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মুসলিম সমাজের বিয়ে নিয়ে অশালীন মন্তব্যের কারণে উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান তাকে আটক করেন।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন পুর্বক এলাকাবাসীকে শান্ত করেন এবং আইন হাতে তুলে না নেয়ার জন্য সবাইকে অনুরোধ জানান। তার আটকের খবরে এলাকায় শান্তি বিরাজ করছে।

স্থানীয়রা জানান, চয়ন রায়ের নিজ নামীয় ফেইসবুক আইডির কমেন্ট নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলে সে কৌশলে ফেইসবুক আইডি হ্যাক করা হয়েছে মর্মে থানায় জিডি করতে চেয়েছিলো।

এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, চয়ন রায় নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি 259 বার পঠিত হয়েছে