ছাতকের দোলার বাজার ইউনিয়নে উত্তরণ’ ও ক্রিশ্চিয়ান এইড এর নগদ অর্থ সহায়তা পেল ৪২৭ টি পরিবার।

ছাতক সংবাদদাতাঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ’র নগদ অর্থ সহায়তা পেলো বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৪২৭ টি পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৪ হাজার ৫শ’ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।সোমবার (০৮ আগষ্ট) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদের হল রুমে গেল বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিশেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা লিপি বেগম।

আন্তর্জাতিক সংস্থা ক্রিশ্চিয়ান এইড সহযোগিতায় ও উত্তরণের বাস্তবায়নে এসময় ইউনিয়নটির সকল ওয়ার্ডে বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৪২৭ পরিবারের মাঝে টাকা করে সহায়তা দেওয়া হয়।

ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণের কো-অর্ডিনেটর,ইশরাত জাহান, ক্রিশ্চিয়ান এইড প্রতিনিধি মঞ্জিমা মাধুরী,উত্তরণের সিলেট বিভাগীয় ফাইনান্স ম্যানেজার মনিরুজ্জামান, সুনামগঞ্জের জেলার ফাইনান্স অফিসার তবিবুর রহমান, উত্তরণ বাংলাদেশ এডমিন অফিসার মিসেস সাবাহ তাজিন রহমান তারিক,দোলার বাজার ইউনিয়নে উত্তরণ প্রতিনিধি মোস্তাকিম হোসেন সোহান, এস এম হাবিবুল হাসান,দোলার বাজার ইউনিয়ন পরিষদের সচিব শুভ দাস,প্যানেল চেয়ারম্যান মছলু মিয়া দুদু, ইউপি সদস্য সায়েক আহমদ, আলাল মিয়া, আনর আলী, ছাদিকুর রহমান, আব্দুল জলিল,মহিলা সদস্য মিতা রাণী, আফিয়া বেগম, হেনা বেগম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উত্তরণের তাজুল ইসলাম, তাপস কুমার, উত্তরণ এর স্বেচ্ছাসেবক, সুমাইল আহমদ সুমেল , জয়নুল করিম জগলু, মো: মুহিত উদ্দিন প্রমুখ।
‘ Human for human ‘- মানুষ মানুষের জন্য, অমন মানবিক বিতরণ অনুষ্ঠান দোলার বাজার ইউপি অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়। অতিথি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা পেশা ও ক্ষেত্রের অসংখ্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। অতিথি বৃন্দ সংক্ষিপ্ত বক্তৃতায় christian aid এবং উত্তরণ বাংলাদেশ কে মহতি এই মানবিক সেবা প্রদানে ধন্যনাদ জ্ঞাপন করেন।
নগদ অর্থ নিতে আসা আনন্দঘন পরিবেশে অশীতিপর বৃদ্বা, বয়স্ক পুরুষ সহ অসংখ্য নারী পুরুষের মুখে এক ঝলক হাসি ফুটে।
congratulations
? CHRISTIAN AID?
অভিনন্দন ?উত্তরণ বাংলাদেশ?

এই সংবাদটি 154 বার পঠিত হয়েছে