সুনামগঞ্জে আদালতে হত্যার দায় স্বীকার  আসামি জামালের

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে কলাগাছ নিয়ে দন্ডে প্রতিপক্ষের হামলায় নিহত শফিক আলী হত্যার প্রধান আসামী জামাল উদ্দিন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে। নিহত শফিক আলী উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা (পুর্বপাড়া) গ্রামের মৃত আনিছ আলীর পুত্র।আসামি জামালকে শনিবার বিকেলে সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ হত্যা কান্ডের স্বীকারোক্তি দিয়েছে মর্মে জানিয়েছে থানা পুলিশ।শফিক হত্যা মামলার আসামী জামাল উদ্দিন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের নোয়ারাই গ্রামের শামিম মিয়ার বাড়িতে আত্নগোপনে ছিলো। হত্যার ঘটনার ২১ দিন পর গত বৃহষ্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ।
গত ১৪ জুলাই সকালে বাড়ির সীমানায় একটি কলাগাছ কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত শফিক আলী (৫০)। হত্যাকান্ডের একদিন পর নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে গ্রামের জামাল উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সেনু মালাকে পুলিশ ঘটনার দিনই গ্রেপ্তার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোশারফ হোসেন বলেন, হত্যা মামলায় ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সংবাদটি 329 বার পঠিত হয়েছে