সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান

ডেস্ক নিউজঃ

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ছাতক থানার উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান। শনিবার (৬ আগষ্ট) সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত “মাসিক অপরাধ সভায় অভিন্ন মানদন্ডে ছাতক থানায় কর্মরত আসাদুজ্জামান কে জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এসময় তাকে ক্রেষ্ট প্রদান করেন, সভার সভাপতি ও জেলা পুলিশ সুপার(সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) জনাব আবু সাইদ সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান ছাতক থানায় কর্মরত থেকে প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষের বিকাশে টাকা উদ্ধার, মোবাইল উদ্ধার করে ব্যাপক সুনাম অর্জন করছেন। খুন, অপহরণ সহ গুরুত্ব পূর্ণ মামলার ও সাজাপ্রাপ্ত মামলার আসামি ধরে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, বড় বড় ডাকাতসহ বিভিন্ন শাখা প্রাপ্ত মামলার আসামি ধরে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তিনি শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার পৌরসভার কসবা কাচারি পাড়া গ্রামের মোঃ নূরুল আমিন এর একমাত্র পুত্র মোঃ আসাদুজ্জামান (রাসেল)। ছাতক থানায়ও একনিষ্ঠতার সাথে উপ-পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। তিনি জানান ছাতক থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেবের অনুপ্রেরণা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতা য় আজকের এই সাফল্য।
তার এই সাফল্যের জন্য অফিসার ইনচার্জ সহ সকল সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি 235 বার পঠিত হয়েছে