ছাতক প্রতিনিধিঃ
ভ্রমণের লক্ষ্য ও তাৎপর্য হলো মনের আনন্দ ও প্রকৃতিকে জানা। এজন্যে মানুষ ঘুরে বেড়ায় দিগ দিগন্তের বিভিন্ন প্রাকৃতিক ও দর্শনীয় স্থানে। তেমনি দর্শনীয় ও নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা একটি স্থান সিলেট বিভাগের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর।একসময় এটি ছাতক উপজেলার অন্তর্ভুক্ত ছিলো। ৮০’র দশকে প্রশাসন বিকেন্দ্রীকরণ হলে ছাতকের ভোলাগঞ্জ পাথর কোয়ারী অন্তর্ভুক্ত হয় নবগঠিত কোম্পানীগঞ্জ উপজেলায়। একসময় ইমারত নির্মাণ জগতে ভোলাগঞ্জ পাথর কোয়ারী পাথরের ছিলো অাধিক্যতা। পাথর রাজ্যের সাদা পাথর খ্যাত ভোলাগঞ্জ পাথর কোয়ারী বর্তমানে পরিচিত রয়েছে সাদা পাথর বা ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র হিসেবে। আর সেই সাদা পাথর ভ্রমেনে মুক্তিরগাও আটগ্রামবাসীর ঐক্যের অটুট বন্ধন হিসেবে বৃহস্পতিবার সাদা পাথর পর্যটন এলাকা ঘুরে এসে প্রকৃতির নৈসর্গিকতায় মুগ্ধ হয়েছেন ছাতকের কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও-অষ্টগ্রামের প্রায় ২৫০ জন যুবক। ছাতক উপজেলা যুবলীগ নেতা ও সাবেক মেম্বার ফজলু মিয়া জানান, ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রের সৌন্দর্যে মুগ্ধ আমরা মুক্তিরগাও-অস্টগ্রামের যুবসমাজ। এই পর্যটন কেন্দ্রটি ঘুরতে জান।একই সাথে ভারতের চেরাপুঞ্জি”র প্রাকৃতিক নৈসর্গিকতাও উপভোগ করারও সুযোগ রয়েছে সেখানে।






