ছাতকে কালারুকা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার দেবজিত সিংহ।

নিজস্ব প্রতিনিধি

ছাতকে কালারুকা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার দেবজিত সিংহ।মঙ্গলবার ২৬জুলাই উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমান, এসিল্যান্ড ভূমি ইসলাম উদ্দিন,কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অদুদ আলম,প্যানেল চেয়ারম্যান তাজউদ্দিন,ইউপি সদস্য নানু মিয়া,সমছুমিয়া,নুরুল হক,সিয়াম আহমদ,দুলাল মিয়া,আব্দুল আওয়াল,নজর আমিন,জাবেদ আহমদ,আবু তাহের,মহিলা সদস্যা ঝর্না বেগম, হাবিবা বেগম ও ফুলেছা বেগম।এসময় আগত অতিথিদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরন করেন ইউপি সদস্য-সদস্যা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা বৃন্দ।

পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যাদির খোজখবর সহ বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার।পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও দিক নির্দেশনা মুলক বক্তব্যের জন্য বিভাগীয় কমিশনার সহ আগত সকল অতিথিদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানান চেয়ারম্যান অদুদ আলম।

এই সংবাদটি 404 বার পঠিত হয়েছে