মোঃ তাজিদুল ইসলাম,ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ছাতকে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে মাদ্রাসা ছাত্র মোঃ মারুফ আহমেদ (১৫)। সে ছাতক সদর ইউনিয়নের বাউশা গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র ও খারগাঁও মৌলভী নাসির উদ্দীন (রহঃ) হাফিজিয়া মাদরাসার ছাত্র। মোঃ মারুফ আহমেদ গত শনিবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী সে মাদ্রাসায় পৌছায়নি। এ দিকে সে বাড়িতেও ফিরে আসেনি। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। সম্ভাব্য সকল স্থানে খুঁজা- খুঁজি করা হয়েছে। ৫ দিন ধরে ওই মাদ্রাসা ছাত্র মোঃ মারুফ আহমেদ নিখোঁজ রয়েছে। যদি কোনো হৃদয় বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন দয়া করে নিম্নে বর্ণিত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। ০১৭১৪৯৫৭৮৯৩/০১৭১৮ ০৯৬৯৮৫। জিডি নং – ১৪৩৭, (২৫ জুলাই ২২ ইং)।






