তাজিদুল ইসলাম,ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পালপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে কর্তৃক প্রবাসীদের কে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) উক্ত প্রতিষ্ঠানে সংবর্ধনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবুল হোসেন, সহকারি শিক্ষিকা জনাবা ফারজানা ইয়াসমিন এর পরিচালনায় সংবর্ধিত হলেন যুক্তরাজ্য প্রবাসী জনাব আলহাজ্ব মনির মিয়া (পালপুর উত্তর হাটি), যুক্তরাজ্য প্রবাসী জনাব মোঃ রউফুল ইসলাম রুহুল (মর্যাদ পূর্ব পাড়া)। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাবুর রহমান মোস্তাক, সাবেক সভাপতি জনাব আব্দুল কাদির জালু মিয়া, পালপুর জালালীয়া আলিম মাদ্রাসার সভাপতি জনাব মাহমুদ কবির, পি.টি.এ কমিটির সভাপতি জনাব হাজী আশিক মিয়া, সাবেক সভাপতি জনাব হাজী আসক আলী, যুক্তরাজ্য প্রবাসী জনাব লিয়াকত আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার জনাব হাফিজ আব্দুল জলিল, সাবেক মেম্বার জনাব আকিকুর রহমান, পালপুর মসজিদের মোতাওয়াল্লী জনাব মামুনুর রহমান জুয়েল, সাবেক মেম্বার জনাব আব্দুল আলিম, জনতা মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক জনাব রুহুল করিম শিবলু, তরুন রাজনীতিবিদ ও মিডিয়া ব্যাক্তিত্ব জনাব এটিএম কয়েছ, বিশিষ্ট মুরব্বি জনাব জুবেদ আলী, জনাব আব্দুল খালিক, জনাব তারাজুল ইসলাম, জনাব শামসুল হক, জনাব সমছু মিয়া, জনাব আব্দুল হাসিম, কমিটির সদস্য জনাব আবুল হাসনাত, জনাব শফিক মিয়া, বীর বাবু, সাবেক ছাত্র নুরুল করিম মজলু, নোমান আহমেদ, এবং বিদ্যালয় ও কলেজের শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






