সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকে নিজেদের পছন্দ মত বিয়ে করেছিলো তরুন-তরুনী। বিবাহিত জীবন শুরুই হলো না তাদের। বাসর রাতেই গোছল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে স্বামী মাকসুদুর রহমান জিমামের (২০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত জিমাম সুনামগঞ্জ সদর উপজেলার আরফিননগর গ্রামের বাসিন্দা ও ছাতক সিমেন্ট কোম্পানীর অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মো.মুজিবুর রহমানের ছেলে। নিহত জিমাম ছাতক সিমেন্ট ফ্যাক্টরীতে ঠিকাদারের অধীনে শ্রমিক হিসেবে কাজ করতো।
স্থ্নানীয় সুত্রে জানা যায়, মাকসুদুর রহমান জিমামের সাথে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাটিরভাগ গ্রামের আব্দুল মছব্বিবের মেয়ে তাছলিমা বেগমের সাথে বেশ কিছুদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার সকালে জিমাম তার প্রেমিকা তাছলিমা বেগমকে বিয়ে করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে দুজন শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের একজন ইমামের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্টানিকতা সম্পন্ন করে। বিয়ের পর নবাগত স্বামী-স্ত্রী ডাবর এলাকায় নৌকা ঘাটে গিয়ে নৌকার মাঝি আমির আলী ও তার ছেলে আলী মার্জানের সাথে পরিচয় হয়। এক পর্যায়ে জিমাম-তাছলিমা ২/৩দিন থাকার জন্য নৌকার মাঝি আমির আলীর বাড়ি দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের যায়। শুক্রবার রাতের খাওয়া দাওয়া শেষ করে রাত ৮টায় আমির আলীর প্রতিবেশির পুকুরের ঘাটে আমির আলীর ছেলে আলী মার্জান (১০)কে সঙ্গে নিয়ে জিমাম গোসল করিতে যায়। গোসল শেষে ঘাটে উঠার সময় জিমাম হোচট খেয়ে পুকুরের পানিতে পড়ে সাতার না যানায় ডুবে যায়। এসময় মার্জানের চিৎকার শুনে আশপাশের লোকজন পুকুরের পানিতে খুজাখুজি করে জিমামকে পুকুর থেকে অবস্থায় উদ্ধার করেন। তাকে হাসপাতালে নেওয়ার পথে শ্রীপুর বাজারেই তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ঘটনাস্থল থেকে জিমামের লাশ উদ্ধার করেন। শনিবার দুপুরে নিহত জিমামের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






